
রিমন আহমদ: সিলেট জকিগঞ্জ সড়কে সিএনজি -মোটরসাইকেল সং'ঘ'র্ষে শাহরিয়ার আহমদ স্বপন (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নি'হ'ত হয়েছেন।
শুক্রবার (২৮ জুন) বিকেল ৫টার দিকে কানাইঘাট উপজেলার সড়কের বাজারের পূর্বে রামপুর যাত্রী ছাউনির সম্মুখে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে একটি মোটরসাইকেলে করে শাহরিয়ার আহমদ স্বপন জকিগঞ্জ থেকে সিলেট যাচ্ছিলেন।
তিনি রামপুর যাত্রী ছাউনির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মোটরসাইকেলটির সং'ঘ'র্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বপন মারা যান। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// মাহফুজ

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066