সৈয়দ আজিজুর রহমান, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডিউটিরত অবস্থায় মহাসড়কে ট্রাক চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৬ জুন) ভোর সাড়ে ৫ টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে দুর্ঘটিনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের বিরামচর এলাকায় প্রতিদিনের ন্যায় হাইওয়ে থানার সামনে চেক পোস্ট বসানো হয়। ভোর সাড়ে ৫ টায় দিকে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-৪৬৬৭) চেকপাস্ট অমান্য করে সড়কে দাড়িয়ে থাকা পুলিশ কনস্টেবল রবিউল হক (২৫) কে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্তলেই মারা যান। নিহত রবিউল হক চট্টগামের ফটিকছড়ি উপজেলার আলমপুর গ্রামের ছায়দুল হকের ছেলে।
এ সময় ট্রাক চালক চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কপাড়া গ্রামের মাজেদ মিয়ার ছেলে কামাল (৫২), একই এলাকার নুরুল ইসলামের ছেলে রমজান (১৮) ও মনিরুল ইসলাম (২৬) কে আটক করা হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// মাহফুজ

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066