সিলেট আলাপ ডেস্ক :সিলেটের শহরতলীর ধোপাগুলা বাজারে মহানগর ডিবি পুলিশের অভিযানে প্রায় আট লাখ টাকা মূল্যের ১৩০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে মহানগর ডিবি পুলিশ চিনি উদ্ধার করে ও একটি ট্রাক জব্দ করে।
এদিন রাত ৯টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযান পরিচালনাকালে এসএমপি বিমানবন্দর থানাধীন ধোপাগুলা বাজারের সামনে চেকপোষ্ট বসানো হয়। এসময় কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন হলুদ-নীল রংয়ের টাটা হাইড্রলিক ট্রাক সিলেট শহরের দিকে আসছিল। ট্রাকটি থামার জন্য সংকেত দিলে চালক না থামিয়ে দ্রুত গতিতে (বাইপাস পয়েন্ট-কোম্পানীগঞ্জ) কাকুয়ারপাড় রাস্তার উপর গাড়ি রেখে অজ্ঞাতনামা চালক ও তার ১ জন অজ্ঞাতনামা সহযোগী গাড়ি থেকে নেমে পূর্ব পার্শ্বের জঙ্গলের ভিতর দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। এসময় পুলিশ ১৩০ বস্তা ভারতীয় চিনি ও ট্রাকটি জব্দ করে। উদ্ধার হওয়া চিনির বাজার দর ৭ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা পলাতক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়ছে। মামলা নং-১৯, তাং-২৫ জুন ২০২৪খ্রি।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// মাহফুজ

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066