1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুক্তিযোদ্ধা দলের পলাশকে অব্যাহতি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সিলেট আলাপ ডেস্ক :বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আমজাদ হোসেন পলাশকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার সহ-দপ্তর সম্পাদক এস পি সেবুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৈয়দ আমজাদ হোসেন পলাশের বিরুদ্ধে দলের সাংগঠনিক শৃঙ্খলা ও দলীয় নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উত্থাপিত হয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দলের যুগ্ম সম্পাদক পদ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে যুগ্ম সম্পাদক পদসংশ্লিষ্ট দায়িত্ব পালন থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park